মানিকচন্দ্র রাজার গান প্রকাশ করেন-
সঠিক উত্তর
সঠিক উত্তর: জর্জ গ্রিয়ারসন
সঠিক উত্তর
সঠিক উত্তর: জর্জ গ্রিয়ারসন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• মানিকচন্দ্র রাজার গান প্রকাশ করেন- জর্জ গ্রিয়ারসন।
--------------------------------------
• নাথ গীতিকা:
- নাথগীতিকা হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা।
- এটি নাথ ধর্মাবলম্বী যোগী-সন্ন্যাসীদের সাধন-জীবনের অলৌকিক কাহিনী ও ধর্মীয় তত্ত্ব নিয়ে রচিত।
- বৌদ্ধ ও শৈব ধর্মের মিলনে নাথ ধর্ম সৃষ্টি হয়েছে।
- ১৮৭৮ খ্রিষ্টাব্দে জর্জ গ্রিয়ারসন রংপুর অঞ্চলের মুসলমান কৃষকদের মুখে শুনে ‘মানিকচন্দ্র রাজার গান’ নামে যে গীতিকা সংগ্রহ করে প্রকাশ করেন, সেটিই নাথগীতিকা।
- নাথ সাহিত্যধারার দুটি প্রধান অংশ হলো:
১) মানিকরাজার গান - ভবানীদাস।
২) গোপীচাঁদের সন্ন্যাস - শুকুর মহম্মদ।
- নাথ সাহিত্যের জনক হিসেবে মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ পরিচিত।
- তিনি নাথ ধর্মের প্রথম গুরু হলেও বাংলা নাথ সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন শেখ ফয়জুল্লাহ।
- তাঁর রচিত ‘গোরক্ষ বিজয়’ কাব্য এই ধারার একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন