মূল বিষয়বস্তুতে যান

রবীন্দ্রনাথ ঠাকুরের 'খেয়া' কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে?

সঠিক উত্তর

জগদীশচন্দ্র বসু

সঠিক উত্তর: জগদীশচন্দ্র বসু

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'খেয়া':
- খেয়া' (১৯০৬) পঞ্চান্নটি কবিতার সংকলন।
- এ সংকলনের কবিতাগুলি মধ্যে ক্লান্তি ও বিষাদের সুর প্রাধান্য পেয়েছে।
- গ্রন্থটি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করা হয়েছে।
- উল্লেখযোগ্য কবিতা হলো পথের শেষ, শেষ খেয়া, ঘাটেরপথ, বিদায়, দীঘি, আগমন, বৈশাখে, জাগরণ ইত্যাদি।
- খেয়া কাব্যগ্রন্থের কবিতাগুলিতে জীবনের ব্যথাবেদনার ও বিচিত্র অনুভবের মধ্যে চরম শ্রেয়োলাভের আকাঙ্ক্ষা প্রকাশিত।
- এ গ্রন্থের বেশ কিছু কবিতায় আধ্যাত্মিকতা আছে।
-----------------
রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সব্যসাচী লেখক, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতরচয়িতা, সুরস্রষ্টা, গায়ক, চিত্রশিল্পী, অভিনেতা, সমাজসেবী ও শিক্ষাবিদ।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

- রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কাব্যগ্রন্থের নাম:
- কবিকাহিনী,
- বনফুল,
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী,
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- চৈতালি,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- গীতিমাল্য,
- খেয়া,
- বলাকা,
- মহুয়া,
- পূরবী,
- পুনশ্চ,
- শেষ সপ্তক,
- স্ফুলিঙ্গ,
- ছড়ার ছবি,
- শেষ লেখা,
- আরোগ্য ইত্যাদি।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্রফুল্লচন্দ্র রায়
  2. জগদীশচন্দ্র বসু সঠিক
  3. সত্যেন্দ্রনাথ বসু
  4. মেঘনাদ সাহা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল