বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় স্থাপিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফেঞ্চুগঞ্জ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফেঞ্চুগঞ্জ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাংলাদেশের প্রথম সার কারখানা কোথা স্থাপিত হয়- সিলেট জেলার ফঞ্চুগঞ্জে।
- এটি ফেঞ্চুগঞ্জ সার কারখানা নামে পরিচিত।
ফেঞ্চুগঞ্জ সার কারখানা:
- ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ (ফেঞ্চুগঞ্জ সার কারখানা)।
- এটি এশিয়ার প্রথম সার কারখানা।
- দেশের প্রথম সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা।
- এই কারখানাটি ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইগাঁও ইউনিয়নের অবস্থিত।
- বিলুপ্ত হয় ৩০ জুন ২০১২ সালে।
- ফেঞ্চুগঞ্জ উপজেলা হতে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে সিলেট-মৌলভীবাজার হাইওয়ে রোডের পূর্ব দিকে হাইওয়ে রোড হতে ১ কিলোমিটার দূরে অবস্থিত।
অন্যদিকে -
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ কারখানাটি যমুনা নদী হতে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে ১৯৯২ সালে তারাকান্দি, জামালপুর জেলায় স্থাপিত হয়।
- আশুগঞ্জ ফার্টিরাইজার এন্ড কেমিক্যাল কোম্পানী লিঃ ঢাকা শহর হতে ১১০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং আশুগঞ্জ রেলষ্টেশন থেকে ৪ কিলোমিটার দক্ষিণে, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৯৮১ সালে কারখানাটি স্থাপিত হয়।
- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিঃ কারখানাটি চিটাগাং শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে এবং কর্ণফূলী নদীর দক্ষিণ তীরে ১৯৮৭ সালে রাঙ্গাদিয়া, থানা- আনোয়ারা, চট্টগ্রাম জেলায় স্থাপিত হয়।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন