সেলিম আল দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফেনী
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফেনী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সেলিম আল দীন:
- বাংলা আধুনিক নাট্যকারদের অন্যতম। জন্ম: ১৯৪৯ সালের ১৮ আগস্ট, ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
প্রকৃত নাম: মইনুদ্দিন আহমেদ।
- ১৯৬৮ সালে 'দৈনিক পাকিস্তান' পত্রিকায় প্রথম বাংলা প্রবন্ধ 'নিগ্রো সাহিত্য' প্রকাশিত।
- প্রথম রেডিও নাটক: 'বিপরীত তমসায়' (১৯৬৯)।
- প্রথম টেলিভিশন নাটক: 'লিব্রিয়াম' (পরবর্তীতে 'ঘুম নেই', ১৯৭০)।
- নাটকে বাংলাদেশের শ্রমজীবী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং গ্রামের মানুষের জীবন, সমাজ ও সংস্কৃতি উপস্থাপন করা হয়েছে।
- তিনি একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরুষকার, ইত্যাদি পদক পান।
রচিত নাট্যগ্রন্থসমূহ:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কিত্তনখোলা,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ,
- হাতহদাই,
- জুলান,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- নিমজ্জন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন