“ডোল ভরা আশা, কুলো ভরা ছাই” প্রবাদটি কোন পরিস্থিতি নির্দেশ করে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: আশা অনেক কিন্তু ফল শূন্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: আশা অনেক কিন্তু ফল শূন্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই = আশা অনেক কিন্তু ফল শূন্য।
----------------------------------------
• গুরুত্বপূর্ণ প্রবাদ ও তাদের অর্থ:
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ বা অকেজো।
- অতি ভক্তি চোরের লক্ষণ: বেশি ভক্তি দেখানোর পেছনে হীন উদ্দেশ্য থাকে।
- আপন গায়ে কুকুর রাজা: নিজের এলাকায় সবাই শক্তিশালী।
- ইচ্ছা থাকলে উপায় হয়: অদম্য ইচ্ছা থাকলে কাজ করা সম্ভব।
- উভয় সংকট: বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী।
- কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি: প্রয়োজনে তোষামোদ, পরে অবজ্ঞা।
- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস: শৈশবে না শেখালে বড় হয়ে শেখানো যায় না।
- কষ্ট বিনা কেষ্ট মেলে না: পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না।
- ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়: একবার ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী সময়ে ভয় পায়।
- নুন আনতে পান্তা ফুরায়: চরম অভাব।
- বিনা মেঘে বজ্রপাত: অপ্রত্যাশিত বিপদ।
- শাক দিয়ে মাছ ঢাকা: কৌশলে কোনো বড় সত্য লুকানোর চেষ্টা।
- সাপও মরে, লাঠিও না ভাঙ্গে: নিজের ক্ষতি না করে কাজ হাসিল করা।
- হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল: বড় বড় লোক যেখানে ব্যর্থ, সেখানে ছোটদের অহংকার।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন