মেধাবী
Toggle menu

'পায়ের আওয়াজ পাওয়া যায়'- মুক্তযুদ্ধবিষয়ক কাব্যনাট্যের রচয়িতা কে?

সঠিক উত্তর
সৈয়দ শামসুল হক

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'পায়ের আওয়াজ পাওয়া যায়'- মুক্তযুদ্ধবিষয়ক কাব্যনাট্যের রচয়িতা: 'সৈয়দ শামসুল হক'। 

• 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাটক: 
- 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল রচিত মুক্তযুদ্ধের কাব্যনাটক।
- এটি রচিত হয়েছে ১৯৭৫ সালে।
- এটি বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।
- কাব্যনাট্যের উল্লেখযোগ্য চরিত্র: মাতব্বর, পির সাহেব, মাতব্বরের মেয়ে, পাইক, গ্রামবাসী, তরুণদল ও মুক্তিযোদ্ধারা।

⇒ সৈয়দ শামসুল হক: 
- তিনি মূলত একজন লেখক ছিলেন।
- ১৯৩৫ সালে ২৭ ডিসেম্বর; কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
 
তাঁর প্রকাশিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নরুলদীনের সারা জীবন,
- এখানে এখন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।
- জলেশ্বরীর গল্পগুলো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সৈয়দ শামসুল হক সঠিক
শওকত ওসমান
শওকত আলী
আলাউদ্দিন আল আজাদ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড