মূল বিষয়বস্তুতে যান

জবাবদিহিতার দুটি দিক কোনগুলো?

সঠিক উত্তর

রাজনৈতিক ও প্রশাসনিক

সঠিক উত্তর: রাজনৈতিক ও প্রশাসনিক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১ নম্বর

 কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• জবাবদিহিতা (Accountability):
- সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দায়বদ্ধতা বা জবাবদিহিতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
- সুশাসনের মূলনীতি জবাবদিহিতা।
- দায়বদ্ধতা বা জবাবদিহিতার রয়েছে দুটি দিক, (ক) রাজনৈতিক ও (খ) প্রশাসনিক।

- গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকার গৃহীত নীতি ও সিদ্ধান্ত এবং সম্পাদিত কাজের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে।
- আইনসভার সদস্যগণ জনগণের নির্বাচিত প্রতিনিধি। এর ফলে সরকারের শাসন বিভাগ তাদের গৃহীত নীতি ও সিদ্ধান্ত বা কাজকর্মের জন্য আইনসভার মাধ্যমে প্রকারান্তরে জনগণের নিকট দায়ী থাকে।
- প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারিগণ দায়িত্ব পালন করেন নির্বাচিত মন্ত্রিসভার সদস্যগণের নিয়ন্ত্রণ ও পরিচালনায়। তারা মূলত সরকারের গৃহীত নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন।

- তাদেরকে একদিকে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের নিকট এবং নির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের নিকট দায়বদ্ধ থাকতে হয়, জবাবদিহি করতে হয়।
- দায়বদ্ধতা বা জবাবদিহিতার অভাবের জন্যই অনেক রাষ্ট্রে বিশেষ করে অগণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয় না।
- দায়বদ্ধতা বা জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি হ্রাস পায় এবং শাসনের ক্ষেত্রে গতি ও দক্ষতা বৃদ্ধি পায়।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সামাজিক ও অর্থনৈতিক
  2. রাজনৈতিক ও প্রশাসনিক সঠিক
  3. সাংস্কৃতিক ও সামাজিক
  4. অর্থনৈতিক ও রাজনৈতিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

     কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?

  2. 2

    Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?

  3. 3

    কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

  4. 4

     ’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?

  5. 5

     সুশাসনের মূল ভিত্তি কী?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল