মেধাবী
Toggle menu

নিচের কোন দেশটি ইউরেশিয়ার অন্তর্ভূক্ত?

সঠিক উত্তর
তুর্কিয়ে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

তুর্কিয়ে (Türkiye)
• তুর্কিয়ে ভূতাত্ত্বিকভাবে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। দেশটির কিছু অংশ এশিয়া এবং কিছু অংশ ইউরোপে হওয়ায় এটিকে ‘ইউরেশিয়া’ দেশ নামে অভিহিত করা হয়।
• সামরিক ও অর্থনৈতিক কৌশলগত দিক থেকে তুরস্ক খুবই গুরুত্বপূর্ণ দেশ। ইউরোপের বলকান ও ককেশাস অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দেশ সমূহের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্ট (Crossroads) হিসাবে প্রাচীনকাল থেকেই তুরস্কের গুরুত্ব অপরিসীম।
• তুর্কিয়ের ‘ইস্তাম্বুল’ শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত।

অন্যদিকে,
• চারটি বড় ও প্রায় ৪০০০ ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত দ্বীপরাষ্ট্র জাপান। এশিয়ার একমাত্র শিল্পোন্নত দেশ জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ।
• গণপ্রজাতন্ত্রী চীন (The People's Republic of China) বা গণচীন বর্তমানে পৃথিবীর অবশিষ্ঠ পাঁচটি সমাজতান্ত্রিক দেশের একটি। এটি আয়তনে এশিয়ার বৃহত্তম ও বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এবং জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ।
• আয়তন ও জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ - অস্ট্রেলিয়া।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

জাপান
অস্ট্রেলিয়া
রোমানিয়া
তুর্কিয়ে সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড