‘মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস ভনে শুনে পুণ্যবান’— এই বাক্যটি কোন কালের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নিত্যবৃত্ত বর্তমান
সঠিক উত্তর
সঠিক উত্তর: নিত্যবৃত্ত বর্তমান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস ভনে শুনে পুণ্যবান’— এই বাক্যটি নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ।
-----
• নিত্যবৃত্ত বর্তমান কাল:
- যে সাধারণ বর্তমান কাল স্বাভাবিকতা বা অভ্যস্ততা বোঝায়, তাকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলা হয়।
- যেমন—
- সন্ধ্যায় সূর্য অস্ত যায় (স্বাভাবিকতা),
- আমি রোজ সকালে বেড়াতে যাই (অভ্যস্ততা)।
• নিত্যবৃত্ত বর্তমান কালের কয়েকটি বিশেষ প্রয়োগ রয়েছে-
• প্রথমত, স্থায়ী সত্য প্রকাশে এটি ব্যবহৃত হয়।
- যেমন— চার আর তিনে সাত হয়।
• দ্বিতীয়ত, ঐতিহাসিক বর্তমান কাল হিসেবে অতীত ঘটনার বর্ণনায় বর্তমান কালের ব্যবহার দেখা যায়।
- যেমন— বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
• তৃতীয়ত, কাব্যের ভণিতায় এই কাল ব্যবহৃত হয়।
- যেমন— মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস ভনে শুনে পুণ্যবান।
• চতুর্থত, অনিশ্চয়তা প্রকাশে এটি ব্যবহৃত হয়।
- যেমন— কে জানে দেশে আবার সুদিন আসবে কি না।
• এছাড়া ‘যদি’, ‘যখন’, ‘যেন’ প্রভৃতি শব্দের সঙ্গে ভবিষ্যৎ বা অতীত অর্থ প্রকাশে সাধারণ বর্তমান কালের ব্যবহার হয়।
- যেমন—
- বৃষ্টি যদি আসে, আমি বাড়ি চলে যাব,
- সকলেই যেন সভায় হাজির থাকে,
- বিপদ যখন আসে, তখন এমনি করেই আসে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন