নিচের কোন মেমোরিতে সবচেয়ে দ্রুত অ্যাক্সেস পাওয়া যায়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: Cache Memory
সঠিক উত্তর
সঠিক উত্তর: Cache Memory
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
অপটিক্যাল ফাইবার এক রকমের যোগাযোগ মাধ্যম, এতে সিগন্যাল বা ডাটা আলোর মাধ্যমে একস্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়।
আই সি টি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সবচেয়ে দ্রুত অ্যাক্সেস পাওয়া যায় Cache Memory তে।
- Cache Memory হলো একটি উচ্চগতিসম্পন্ন, ছোট আকারের ভলেটাইল মেমোরি যা প্রসেসরের কাছাকাছি অবস্থান করে এবং প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজনীয় ডেটা ও নির্দেশ সংরক্ষণ করে।
- RAM বা Random Access Memory তুলনায় দ্রুত হলেও প্রসেসরের সঙ্গে সরাসরি সংযুক্ত নয়, তাই Cache এর চেয়ে ধীর।
- Hard Disk এবং Compact Disc ধারাবাহিক ডাটা স্টোরেজ ডিভাইস, যেগুলোর অ্যাক্সেস সময় অনেক বেশি।
- তাই প্রসেসরের কার্যকারিতা বাড়াতে এবং প্রোগ্রাম দ্রুত চালানোর জন্য Cache Memory ব্যবহার করা হয়।
• Memory:
- মেমোরি তৈরির মূল, ধারণক্ষমতা এবং অ্যাক্সেস টাইম বিষয়গুলোর ওপর ভিত্তি করে কম্পিউটারে ব্যবহৃত মেমোরি রেজিস্টার থেকে শুরু করে অপটিক্যাল ডিস্ক পর্যন্ত স্মৃতিগুলোকে বিভিন্ন ক্রমে বা পর্যায়ে ভাগ করা যেতে পারে।
- CD, RAM, Hard Disk এর চেয়ে Cache Memory তে সবচেয়ে দ্রুত অ্যাক্সেস করা যায়।
• Cache Memory:
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে Cache Memory বলা হয়।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য Cache Memory ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
আই সি টি বিষয়ের আরও প্রশ্ন