• 'গলায় গলায় ভাব'- এখানে 'গলায় গলায়' - পদাত্মক দ্বিরুক্তি। এখানে একই পদ (গলায়) দুইবার পুনরাবৃত্ত হয়েছে, যার ফলে এটি পদাত্মক দ্বিরুক্তি।
• পদাত্মক দ্বিরুক্তি: বিভক্তিযুক্ত পদ পর পর দুবার ব্যবহৃত হলে তাকে পদাত্মক দ্বিরুক্তি বলে। পদাত্মক দ্বিরুক্তি দুইভাবে হতে পার। যথা- ১. যথাদ্বিরুক্তি, ২. যুগ্মরীতি বা অনুচর-দ্বিরুক্তি।
• পদাত্মক যুগ্নরীতি বা অনুচর দ্বিরুক্তি: যেমন: - হাতে-নাতে পড়লে ধরা দলে-বলে জেলে যাবে। অন্যান্য (আকাশে-বাতাশে, কাপড়-চোপড়, দলে-বলে ইত্যাদি।)
অন্যদিকে, - রোজ রোজ, দিন দিন শব্দের দ্বিরুক্তি। - অব্যয়ের দ্বিরুক্তিতে বহুবচন এর উদাহরণ: যখন যখন। - ঝমঝম, কুটুস- কুটুস - ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।