মূল বিষয়বস্তুতে যান

উদ্ভিদের মোট প্রস্বেদনের কত ভাগ পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমে সম্পন্ন হয়?

সঠিক উত্তর

৯০-৯৫ ভাগ

সঠিক উত্তর: ৯০-৯৫ ভাগ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রস্বেদন বা বাষ্পমোচন:
- উদ্ভিদদেহ থেকে যে প্রক্রিয়ায় পানি বাষ্পাকারে বের হয়ে যায়, তাকে প্রস্বেদন বলা হয়।
- প্রস্বেদনের ফলে উদ্ভিদদেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। এতে উদ্ভিদের মৃত্যুও হতে পারে।
- তাই আপাতদৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রস্বেদনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয়।
- এজন্য প্রস্বেদনকে বলা হয় উদ্ভিদের জন্য এটি একটি 'Necessary evil'.
- উদ্ভিদ জীবনে প্রস্বেদন একটি অনিবার্য প্রক্রিয়া।
- কারণ প্রস্বেদনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত করে।
- প্রস্বেদনের ফলে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়।
- কোন অঙ্গের মাধ্যমে প্রস্বেদন ঘটে তার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
১. পত্ররন্ধ্রীয় প্রস্বেদন,
২. কিউটিকুলার প্রস্বেদন এবং
৩. লেন্টিকুলার প্রস্বেদন।

পত্ররন্ধ্রীয় প্রস্বেদন:
- পানি বাষ্পাকারে পত্ররন্ধ্র পথে বেরিয়ে বাতাসের সাথে মিশে যাওয়াকে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বলে।
- পাতায় এবং কচি কাণ্ডে অসংখ্য পত্ররন্ধ্র থাকে (ফুলের বৃতি, পাপড়িতেও পত্ররন্ধ্র থাকে)।
- উদ্ভিদের মোট প্রস্বেদনের ৯০-৯৫% হয় পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যম
- কাজেই পাতাই প্রস্বেদনের প্রধান অঙ্গ।

অন্যদিকে,
- শতকরা ২-৫% প্রস্বেদন ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে।
- শতকরা প্রায় ১% প্রস্বেদন লেন্টিকুলার প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে।

উৎস:
১. বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
২. জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩. উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪. জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৫০-৬০ ভাগ
  2. ৬০-৭০ ভাগ
  3. ৯০-৯৫ ভাগ সঠিক
  4. ৭৫-৮০ ভাগ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  3. 3

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  4. 4

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  5. 5

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল