মালদ্বীপ: - এশিয়ার ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ। - এর আয়তন প্রায় ১১৬ বর্গ মাইল। - ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ মালদ্বীপ। - শ্রীলঙ্কা থেকে প্রায় ৪৫০ মাইল পশ্চিম-দক্ষিণে ১ হাজার ২০০টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। - দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত।
উল্লেখ্য, - মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। - এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার। - এর মধ্যে ২৫০টি দ্বীপ ব্যবহারযোগ্য। - এতে রয়েছে ২৮টি অ্যাটোল। - বিষুবরেখার কাছে অবস্থিত হওয়ায় মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবে পরিচিত। - দেশটিতে মাত্র একটি ঋতু। - সারাবছরের গড় তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।