বর্তমানে গুগলের সবচেয়ে উন্নত ও বহুমুখী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: Gemini
সঠিক উত্তর
সঠিক উত্তর: Gemini
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
অপটিক্যাল ফাইবার এক রকমের যোগাযোগ মাধ্যম, এতে সিগন্যাল বা ডাটা আলোর মাধ্যমে একস্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়।
আই সি টি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• জেমিনি (Gemini) হলো গুগল ডিপমাইন্ডের তৈরি একটি জেনারেটিভ এআই মডেল।
- এটি একটি মাল্টিমোডাল মডেল, অর্থাৎ এটি কেবল টেক্সট নয়, বরং একই সাথে ছবি, অডিও, ভিডিও এবং কোডও বুঝতে এবং তার ওপর ভিত্তি করে কাজ করতে পারে।
• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
• কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।
৫। নতুন নতুন জ্ঞান অর্জন।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১০। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।
- অন্যান্য অপশনসমূহ:
• চ্যাটজিপিটি (ChatGPT): এটি ওপেনএআই (OpenAI) নামক প্রতিষ্ঠান দ্বারা তৈরি একটি জনপ্রিয় চ্যাটবট।
• ক্লড (Claude): এটি Anthropic নামক একটি এআই গবেষণা কোম্পানি দ্বারা তৈরি একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।
• ডিপসিক (DeepSeek): এটি একটি চীনা কোম্পানি কর্তৃক তৈরি ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM)।
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
আই সি টি বিষয়ের আরও প্রশ্ন