“কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্য উধাও।” — পঙ্ক্তিদ্বয় কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: শেষের কবিতা
সঠিক উত্তর
সঠিক উত্তর: শেষের কবিতা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
“কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্য উধাও।” — পঙ্ক্তিদ্বয় শেষের কবিতা উপন্যাস থেকে নেওয়া হয়েছে।
---------
“কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?
তারি রথ নিত্য উধাও।
জাগিছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন
চক্রে পিষ্ট আধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন।”
--------
• ‘শেষের কবিতা’:
- ‘শেষের কবিতা’ (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত উপন্যাস। এটি প্রথমে ১৯২৮ সালে ‘প্রবাসী’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়। যখন আধুনিক সাহিত্যিকেরা রবীন্দ্রনাথের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব পোষণ করছিলেন, তখন রবীন্দ্রনাথ এই উপন্যাসে কৌতুক ও আত্মরসিকতার মাধ্যমে সেই মনোভাবের প্রতিফলন ঘটান।
- এই উপন্যাসের অনেক উক্তি প্রবাদের মর্যাদা পেয়েছে, যেমন— “ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।” সুকুমার সেনের মতে, বৈষ্ণব সাধনার পরকীয়া তত্ত্ব রবীন্দ্রনাথের কবিমানসে যে রূপ লাভ করেছিল, তার পরিচয় ‘শেষের কবিতা’-তে পাওয়া যায়। উপন্যাসটি “কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও” কবিতার মাধ্যমে সমাপ্ত হয়েছে।
- উপন্যাসের প্রধান চরিত্র হলো—
- অমিত,
- লাবণ্য,
- কেতকী ও
- শোভনলাল।
----------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা হিসেবে পরিচিত।
- তিনি কবি, নাট্যকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রবন্ধিক, দার্শনিক, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, অভিনেতা ও শিক্ষাবিদ ছিলেন।
- তাঁর পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী।
- তিনি ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র।
- তাঁদের পরিবার ছিল পিরালি ব্রাহ্মণ বংশের।
• তাঁর বিখ্যাত উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন