মূল বিষয়বস্তুতে যান

"অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স" বলতে মূলত কী বোঝায়?

সঠিক উত্তর

ইরান-নেতৃত্বাধীন একটি অনানুষ্ঠানিক সামরিক ও রাজনৈতিক জোট

সঠিক উত্তর: ইরান-নেতৃত্বাধীন একটি অনানুষ্ঠানিক সামরিক ও রাজনৈতিক জোট

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স / Axis of Resistance / প্রতিরোধের অক্ষ:
- "অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স" বা "প্রতিরোধের অক্ষ" হলো ইরান-নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের একটি অনানুষ্ঠানিক সামরিক ও রাজনৈতিক জোট।
- এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আঞ্চলিক প্রভাব ও আধিপত্য মোকাবিলার লক্ষ্যে গঠিত একটি নেটওয়ার্ক।
→ ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর থেকে এর ভিত্তি স্থাপিত হয় এবং ১৯৮২ সালে লেবাননে হিজবুল্লাহ গঠনের মাধ্যমে এটি পূর্ণতা পেতে শুরু করে।
→ ২০০২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের "অ্যাক্সিস অফ ইভিল" টার্মের বিপরীতে এই জোটের নাম "অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স" হিসেবে জনপ্রিয়তা পায়।

• এই জোটের অংশীদার গোষ্ঠীসমূহ:
- এই জোটে রাষ্ট্রীয় এবং অ-রাষ্ট্রীয় উভয় ধরনের শক্তি অন্তর্ভুক্ত রয়েছে:
→ ইরান: এই জোটের কেন্দ্রবিন্দু এবং প্রধান পৃষ্ঠপোষক।
→ হিজবুল্লাহ (লেবানন): জোটের সবচেয়ে শক্তিশালী ও সুসংগঠিত সশস্ত্র গোষ্ঠী।
→ হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (গাজা/ফিলিস্তিন): ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত প্রধান ফিলিস্তিনি গোষ্ঠী।
→ হুথি (ইয়েমেন): লোহিত সাগরে প্রভাব বিস্তারকারী এবং সৌদি-ইসরায়েল বিরোধী গোষ্ঠী।
→ পপুলার মোবিলাইজেশন ফোর্স (ইরাক): ইরাকের অভ্যন্তরে সক্রিয় ইরান-পন্থী বিভিন্ন শিয়া মিলিশিয়াদের জোট।
→ সিরিয়া: সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অধীনে সিরিয়া ছিল এই জোটের একটি প্রধান রাষ্ট্রীয় অংশীদার।



• মূল লক্ষ্য ও আদর্শ:
→ পশ্চিমা প্রভাব হ্রাস: মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি ও প্রভাবের অবসান ঘটানো।
→ ইসরায়েল বিরোধী অবস্থান: ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করা এবং ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি সর্বাত্মক সমর্থন প্রদান করা।
→ আঞ্চলিক আধিপত্য: মধ্যপ্রাচ্যে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব সম্প্রসারণ করা।

তথ্যসূত্র:
i) Chatham House
ii) Britannica
iii) Middle East Institute

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মধ্যপ্রাচ্যের একটি আনুষ্ঠানিক অর্থনৈতিক জোট
  2. ইরান-নেতৃত্বাধীন একটি অনানুষ্ঠানিক সামরিক ও রাজনৈতিক জোট সঠিক
  3. মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার একটি প্রতিরক্ষা চুক্তি
  4. জাতিসংঘের অধীনে গঠিত একটি শান্তি রক্ষা মিশন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল