মূল বিষয়বস্তুতে যান

'দয়া করে আমার কাজটা করে দিন।' কোন ধরনের বাক্যের উদাহরণ?

সঠিক উত্তর

অনুজ্ঞাসূচক বাক্য

সঠিক উত্তর: অনুজ্ঞাসূচক বাক্য

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য:
যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞা-বাক্য বলে। একে আজ্ঞাসূচক, আজ্ঞাবাচক, অনুজ্ঞাসূচক, আদেশসূচক বাক্যও বলা হয়।
যেমন:
উপদেশ: সদা সত্য কথা বলবে।
আদেশ: কাছে এসো।
অনুরোধ: দয়া করে আমার কাজটা করে দেবেন/দিন।
প্রস্তাব: চলো, নাটক দেখে আসি।
নিষেধ: সুচেতনা, ওইখানে যেয়ো নাকো তুমি।

জ্ঞাতব্য: বাংলায় বর্তমান অনুজ্ঞার সঙ্গে নিষেধার্থক 'না' হয় না, হয় ভবিষ্যৎ অনুজ্ঞার সঙ্গে।

অন্যদিকে,
-------------------
• ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য:
যে বাক্যে ইচ্ছা, প্রার্থনা, উচ্ছ্বাস ইত্যাদি অর্থ প্রকাশিত হয়, তাকে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য বলে। একে ইচ্ছাসূচক, ইচ্ছাবোধক বাক্যও বলা হয়।
যেমন :
ইচ্ছা: আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।
প্রার্থনা: মহারাজের জয় হোক।
উচ্ছ্বাস: ওহ! আমরা দু গোলে জিতেছি। বেশ বেশ, ভালো হয়েছে।

• কার্যকারণাত্মক বাক্য:
যদি কোনো বাক্যে ক্রিয়া নিষ্পত্তি কোনো বিশেষ শর্তের অধীনে এমন বোঝায়, তাহলে তাকে কার্যকারণাত্মক বাক্য বলে। এই ধরনের বাক্যের অন্য নাম শর্তসূচক, শর্তসাপেক্ষ বাক্য।
যেমন:
- কষ্ট না করলে কেষ্ট মেলে না (শর্ত)।
- মন দিয়ে না পড়লে পাশ করা যায় না (নিয়ম)।

• বিস্ময় বা আবেগসূচক বাক্য:
যে বাক্যে বিস্ময়, হর্ষ, শোক, ঘৃণা, ক্রোধ, ভয় ইত্যাদি ভাব প্রকাশ পায় তাকে আবেগসূচক বাক্য বলে।
যথা:
বিস্ময়: কী সাংঘাতিক লোক!
হর্ষ: ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল গো।
ঘৃণা: ছিঃ ছিঃ। অমন কথা মুখে আনলে কী করে?
শোক: হায় হায়! কী যন্ত্রণায় যে পড়েছি।
ক্রোধ: এত বড় স্পর্ধা! মুখের ওপর কথা বলে।
ভয়: ওরে বাবা রে, খেয়ে ফেলল রে!
আবেগ: বাহ! সুন্দর লিখেছ তো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্রার্থনাসূচক বাক্য
  2. কার্যকারণাত্মক বাক্য
  3. অনুজ্ঞাসূচক বাক্য সঠিক
  4. আবেগসূচক বাক্য

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল