- খনিজ পদার্থগুলো সাধারণত কঠিন হয় এবং একেকটি খনিজের কাঠিন্য একেক রকম। - বেশি কঠিন খনিজগুলো খুব সহজেই কম কঠিন খনিজে দাগ কাটতে পারে; কিন্তু কম কঠিন খনিজ বেশি কঠিন খনিজে দাগ কাটতে পারে না। - কাঠিন্য অনুযায়ী সবচেয়ে নরম খনিজ হলো ট্যালক, যা দিয়ে ট্যালকম পাউডার তৈরি হয়। - সবচেয়ে কঠিন খনিজ হলো হীরা।