এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সম্প্রতি (১৭ মার্চ, ২০২৩) আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ এনেছে আদালত।
ভ্লাদিমির পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা:
- রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রধান অভিযোগ যে তিনি বেআইনিভাবে ইউক্রেনের শিশুদের রাশিয়াতে সরিয়ে নিয়েছেন। আদালত বলছে, এই অপরাধ গত ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই ঘটে চলেছে।
- একই অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া এলভোভা-বেলোভার বিরুদ্ধেও।
আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
- আই.সি.সি - এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।
তথ্যসূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট এবং আন্তর্জাতিক গণমাধ্যম।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড