সংবিধানের কততম ভাগে নির্বাচন সংক্রান্ত বিষয়ের উল্লেখ রয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সপ্তম ভাগ
সঠিক উত্তর
সঠিক উত্তর: সপ্তম ভাগ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- সংবিধানের সপ্তম ভাগে নির্বাচন সংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে।
- সপ্তম ভাগের নিন্মলিখিত অনুচ্ছেদ গুলো রয়েছে যা নির্বাচন কমিশন, নির্বাচনের সময় পদ্ধতি ইত্যাদি বিষয় সম্পর্কে উল্লেখ রয়েছে।
- ১১৮নং অনুিচ্ছেদে - নির্বাচন কমিশন প্রতিষ্ঠা।
- ১১৯নং অনুিচ্ছেদে- নির্বাচন কমিশনের দায়িত্ব।
- ১২০নং অনুিচ্ছেদে- নির্বাচন কমিশনের কর্মচারীগণ।
- ১২১নং অনুিচ্ছেদে- প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা।
- ১২২নং অনুিচ্ছেদে- ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা।
- ১২৩নং অনুিচ্ছেদে- নির্বাচন-অনুষ্ঠানের সময়।
- ১২৪নং অনুিচ্ছেদে- নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা।
- ১২৫নং অনুিচ্ছেদে- নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা।
- ১২৬নং অনুিচ্ছেদে- নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তাদান।
• সংবিধানের ভাগ মোট ১১টি।
• প্রতিটি ভাগে বিভিন্ন বিধান সংবলিত।
- প্রথম ভাগ: প্রজাতন্ত্র;
- দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
- তৃতীয় ভাগ: মৌলিক অধিকার;
- চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ;
- পঞ্চম ভাগ: আইনসভা।
- ষষ্ঠ ভাগ: বিচারবিভাগ।
- সপ্তম ভাগ: নির্বাচন;
- অষ্টম ভাগ:মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক;
- নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ এবং নবম-(ক)জরুরী বিধানাবলী।
- দশম ভাগ: সংবিধান-সংশোধন।
- একাদশ ভাগ: বিবিধ।
উৎস: বাংলাদেশ সংবিধান।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন