মূল বিষয়বস্তুতে যান

ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ কোনটি?

সঠিক উত্তর

ডিওডেনাম

সঠিক উত্তর: ডিওডেনাম

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ক্ষুদ্রান্ত্র:
- এটি পাইলোরিক স্ফিংটারের পর থেকে শুরু করে বৃহদান্ত্রের সাথে সংযুক্ত প্রায় ৬-৭ মিটার লম্বা একটি কুন্ডলাকৃতি নল।
- ক্ষুদ্রান্ত্র ৩ টি অংশ নিয়ে গঠিত।
যথা- ক) ডিওডেনাম, খ) জেজুনাম ও গ) ইলিয়াম।
- ডিওডেনাম হলো ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ যা দেখতে U-আকৃতির মত ও প্রায় ২৫-৩০ সেন্টিমিটার লম্বা
- জেজুনাম মধ্যাংশ যা লম্বায় প্রায় ২২ ২২ মিটার এবং শেষ অংশটি হচ্ছে ইলিয়াম।
- পিত্তনালী। ও অগ্ন্যাশয় থেকে একটি করে নালী একত্রে মিলিত হয়ে ক্ষুদ্রান্ত্রে যুক্ত হয়। এই নালী পথে ক্ষুদ্রান্ত্রের মধ্যে পিত্ত, অগ্ন্যাশয় রস ডিওডেনামে আসে।
- এছাড়া ক্ষুদ্রান্ত্রের গায়ে অসংখ্য আঙ্গুলের মত ভিলাই থাকে।
- এর কাজ হচ্ছে খাদ্য পরিপাককারী বিভিন্ন পাচক রস নিঃসরণ করে খাদ্যদ্রব্যকে পরিপাক করে এবং পরিপাককৃত খাদ্যদ্রব্যকে শোষণে সহায়তা করে।

বৃহদান্ত্র:
- ক্ষুদ্রান্ত্রের পর থেকে শুরু করে পায়ু পর্যন্ত বিস্তৃত প্রায় ২ মিটার লম্বা অংশই বৃহদান্ত্র।
- এটি কয়েকটি অংশে বিভক্ত।
যথা- সিকাম, কোলন ও মলাশয়।
- সিকাম বৃহদান্ত্রের ১ম অংশ যা লম্বায় ৬ সেন্টিমিটার, চওড়ায় ৭.৫ সেন্টিমিটার দেখতে বদ্ধ থলির মত। এ থলির সাথে সংযুক্ত থাকে ছোট থলের মত অ্যাপেনডিক্স।
- সিকামের পরের ১৫-১৯ সেন্টিমিটার লম্বা অংশ কোলন। এর চারটি অংশ থাকে। ঊর্ধ্বগামী কোলন, অনুভূমিক কোলন, নিম্নগামী কোলন ও সিগময়েড কোলন।
- বৃহদান্ত্রে মল তৈরি হয়, পানি শোষিত হয় এবং খাদ্যাংশের গাঁজন ও পচন হয়।
- মলাশয় হচ্ছে বৃহদান্ত্রের শেষপ্রান্তে অবস্থিত থলির মত অংশ।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ইলিয়াম
  2. কোলন
  3. ডিওডেনাম সঠিক
  4. জেজুনাম

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল