মেধাবী
Toggle menu

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন সংস্থা?

সঠিক উত্তর
বাণিজ্য

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর:
- ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ভোক্তা-অধিকার বিরোধী কার্য প্রতিরোধ এবং ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিরোধ নিস্পত্তিকল্পে বিদ্যমান আইনসমূহের অধীন ভোক্তাদের অভিযোগ কেন্দ্রীয়ভাবেগ্রহণ ও স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা কর্তৃক নিষ্পত্তির ব্যবস্থা করার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ধারা ২১ এর উপ-ধারা (২) এরদফা (ক) অনুসারে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৩ আগস্ট ২০১৪ খ্রিঃ একটি “জাতীয় ভোক্তা-অভিযোগ কেন্দ্র (National Consumers' Complain Centre)” স্থাপন করা হয়।

• বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও দপ্তরসমূহ:
⇒ বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে মোট ১৩টি সংস্থা বা দপ্তর রয়েছে। যথা:
১. বাংলাদেশ ট্রেড এবং ট্যারিফ কমিশন,
২. রপ্তানি উন্নয়ন ব্যুরো,
৩. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ,
৪. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
৫. যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর,
৬. আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অফিস,
৭. বাংলাদেশ চা বোর্ড,
৮. বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন,
৯. বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট,
১০. বিজনেজ প্রমোশন কাউন্সিল,
১১. দি ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশ,
১২. দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্টস অব বাংলাদেশ,
১৩. ইন্সটিটিউট অব চার্টাড সেক্রেটারিজ অব বাংলাদেশ।

উৎস: i) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওয়েবসাইট।
ii) বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থ
শিল্প
বাণিজ্য সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড