সিমেন্ট উৎপাদনে কাঁচামাল হিসেবে ‘ক্লিংকার’ ব্যবহৃত হয়। এটি সিমেন্ট তৈরির প্রধান সেকেন্ডারি কাঁচামাল যা চুনাপাথর ও কর্দম দ্বারা তৈরি। পরবর্তীতে ক্লিংকারের সাথে জিপসাম মিশিয়ে সিমেন্ট তৈরি হয়। বাংলাদেশে ছাতক সিমেন্ট কারখানা ও লাফার্জ সুরমা কারখানা ক্লিংকার নিজেরা তৈরি করে। অন্যসব সিমেন্ট কারখানা সিমেন্ট তৈরিতে আমদানিকৃত ক্লিংকার ব্যবহার করে থাকে। (সূত্র: বিসিআইসি ওয়েবসাইট এবং প্রথম আলো)