অনুনাসিক স্বরধ্বনি বোঝাতে বাংলা বর্ণের উপরে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: চন্দ্রবিন্দু
সঠিক উত্তর
সঠিক উত্তর: চন্দ্রবিন্দু
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• অনুনাসিক স্বরধ্বনি:
- মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় সাধারণত বায়ু শুধু মুখ দিয়ে বের হয়।
- তখন কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে।
- কিন্তু স্বরধ্বনি উচ্চারণের সময় কোমল তালু কিছুটা নিচে নেমে গেলে বায়ুর একটি অংশ নাক দিয়েও বের হয়।
- তখন স্বরধ্বনিতে নাসিক্যভাব তৈরি হয়, একে অনুনাসিক স্বরধ্বনি বলে।
- অর্থাৎ, মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বের হয়;
- আর যখন মুখের সঙ্গে নাক দিয়েও বায়ু বের হয়, তখন সেই স্বরধ্বনি অনুনাসিক হয়ে যায়।
- বাংলা ভাষায় স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়।
• মৌলিক স্বরধ্বনি:
- ই, এ, অ্যা, আ, অ, ও, উ
• অনুনাসিক স্বরধ্বনি:
- ইঁ, এঁ, অ্যাঁ, আঁ, অঁ, ওঁ, উঁ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন