গরান বা স্রোতজ বনভূমি বা সুন্দরবনঃ সুন্দর বনের আয়তন প্রায় ৬,০৬০ বর্গ কি.মি.। ইহা বিশ্বের বৃহত্তম একক গরান বন। দক্ষিণ-পশ্চিম পটুয়াখালীর প্রায় ৬২ বর্গ কিলোমিটার ব্যতীত সুন্দর বনের অবশিষ্ট অংশ দক্ষিণ খুলনা অঞ্চলে অবস্থিত। সুন্দরী ও গরান সুন্দরবনের প্রধান বৃক্ষ। অন্যান্য বৃক্ষের মধ্যে গেওয়া, পশুর, ধুন্দল, কেওড়া, বায়েন প্রধান। সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেনীর বোর্ড বই