প্রশ্ন: একটি গুদামের নিরাপত্তাকর্মী প্রবেশদ্বার থেকে পূর্ব দিকে 40 মিটার গেল। এরপর সে ডানদিকে ঘুরে 30 মিটার গেল। তারপর আবার ডানদিকে ঘুরে 40 মিটার গেল এবং সবশেষে বামদিকে ঘুরে আরও 20 মিটার গেল। প্রবেশদ্বার থেকে তার সরাসরি দূরত্ব কত?
সমাধান:

নিরাপত্তাকর্মী প্রথমে পূর্ব দিকে 40 মিটার গেল।
এরপর ডানদিকে ঘুরলে সে দক্ষিণ দিকে যাবে।
তাই সে দক্ষিণ দিকে গেল = 30 মিটার
তারপর আবার ডানদিকে ঘুরলে সে পশ্চিম দিকে যাবে।
তাই সে পশ্চিম দিকে গেল = 40 মিটার
পূর্ব দিকে 40 মিটার এবং পশ্চিম দিকে 40 মিটার পরস্পর কাটাকাটি হয়ে যাবে।
সবশেষে সে পশ্চিমমুখী অবস্থায় ছিল। পশ্চিমমুখী অবস্থায় বামদিকে ঘুরলে সে দক্ষিণ দিকে যাবে।
তাই দক্ষিণ দিকে মোট দূরত্ব
= 30 + 20
= 50 মিটার
∴ প্রবেশদ্বার থেকে তার সরাসরি দূরত্ব 50 মিটার।