বাংলাদেশের সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম প্রবর্তন করা হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ত্রয়োদশ সংশোধনী
সঠিক উত্তর
সঠিক উত্তর: ত্রয়োদশ সংশোধনী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সংবিধান ত্রয়োদশ সংশোধনী:
- এটি ১৯৯৬ সালের ২৬ মার্চ পাস হয়।
- এর মাধ্যমে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান করা হয়।
- তত্ত্বাবধায়ক সরকার একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন হিসেবে কাজ করবে।
- এটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবে।
- তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সাহায্য ও সহযোগিতা করবে।
- একজন প্রধান উপদেষ্টা ও অনূর্ধ্ব ১০ জন উপদেষ্টার সমন্বয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।
- এই সরকার সমষ্টিগতভাবে রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ থাকবে।
- নতুন সংসদ গঠনের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের তারিখে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হবে।
উৎস: বাংলাদেশ সংবিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন