নিচের চিত্রে প্রথম স্প্রিংটি সিরিজ সংযোগে যুক্ত এবং 5kg ভর দেয়াতে সেটা 10 cm সংকুচিত হয়। তাহলে চারটি একই রকম স্প্রিং প্যারালাল সংযোগে যুক্ত থাকলে এবং একই বল প্রয়োগ করলে কতটুকু সংকুচিত হবে?

সঠিক উত্তর
সঠিক উত্তর: 1.25 cm

সঠিক উত্তর
সঠিক উত্তর: 1.25 cm
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
মানসিক দক্ষতা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
হুকের সুত্র অনুসারে,
F = Kx
যেখানে,
F = প্রযুক্ত বল
x = সংকোচন বা প্রসারণ
এবং, K = স্প্রিং ধ্রুবক।
চিত্রের প্রতিটি স্প্রিং যেহেতু একরকম তাই তাদের স্প্রিং ধ্রুবকও একই হবে।
ধরে নেই,
তাদের প্রত্যেকটির স্প্রিং ধ্রুবক = Ko
সিরিজে বা শ্রেণিতে যুক্ত অংশে,
Ks = Ko/2 [Ks = পুরো সংযোজনের স্প্রিং ধ্রুবক।]
সমান্তরালে যুক্ত অংশে,
Kp = 4Ko
যেহেতু দুইক্ষেত্রেই মোট প্রযুক্ত বল সমান তাই,
Fs = Fp
⇒ Ks . xs = Kp . xp
⇒ (Ko/2) . xs = 4Ko . xp
⇒ xs = 8 . xp
দেয়া আছে,
xs (সিরিজে বা শ্রেণিতে যুক্ত অবস্থায় সংকোচন) = ১০ সেমি
তাহলে উপরের সমীকরণ অনুসারে,
xp (সমান্তরালে যুক্ত অবস্থায় সংকোচন) = ১.২৫ সেমি
রেফারেন্স মাত্র
মানসিক দক্ষতা বিষয়ের আরও প্রশ্ন