সংবিধানের '১৫শ সংশোধনী'র মাধ্যমে নিচের কোন ব্যবস্থাটি বাতিল করা হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
সঠিক উত্তর
সঠিক উত্তর: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
পঞ্চদশ সংশোধনী :
- এ সংশোধনী সংসদে পাস হয় ৩০ জুন ২০১১।
- এ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা হয়।
- রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল করা হয়।
- সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
- সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে ৫০ করা হয়।
- অসাংবিধানিক ক্ষমতা দখল রোধে সংবিধানে অনুচ্ছেদ ৭-এর সাথে ৭ক ও ৭খ যুক্ত করা হয়।
উল্লেখ্য,
- ২০২৪ সালে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পদ্ধতি বাতিল করে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিলো সেটিকে আংশিক বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।
- যে অংশটি বাতিল করা হয়েছে তার ফলে দেশের সংবিধানে আবারো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ তৈরি হয়েছে এবং সংবিধানের কিছু ক্ষেত্রে সংশোধনীর জন্য গণভোটের বিধান পুনরুজ্জীবিত হয়েছে।
"আদালত পঞ্চদশ সংশোধনীর মোট ছয়টি বিধান বাতিল করেছে। ওই সংশোধনীতে ৫৪টি পরিবর্তন আনা হয়েছিলো। বাকীগুলো পরবর্তী সংসদের হাতে ছেড়ে দিয়েছে। পরবর্তী সংসদ এসে যৌক্তিক মনে করলে রাখবে, অথবা রাখবে না।
- ২০ নভেম্বর ২০২৫ আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে।
উৎস:
i) বাংলাদেশ সংবিধান।
ii) বিবিসি।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন