মূল বিষয়বস্তুতে যান

‘মুহূর্তের কবিতা’ ফররুখ আহমদ রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?

সঠিক উত্তর

সনেট সংকলন

সঠিক উত্তর: সনেট সংকলন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘মুহূর্তের কবিতা’ ফররুখ আহমদ রচিত একটি সনেট সংকলন।
---------------
• ‘মুহূর্তের কবিতা’:
- মুহূর্তের কবিতা ফররুখ আহমদ রচিত একটি প্রখ্যাত সনেট সংকলন।
- এটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়।
- এই সংকলনের উল্লেখযোগ্য কয়েকটি কবিতার মধ্যে রয়েছে:
- হাজারে না মিলে এক,
- মুহূর্তের কবিতা,
- মন,
- প্রভাতের যুক্ত বিহঙ্গম
- দিগন্ত কিনার।
-----------------
ফররুখ আহমদ:
- ফররুখ আহমদ ছিলেন একজন কবি ও শিশুসাহিত্যিক।
- তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- ছাত্রজীবনে কবিতা রচনা শুরু করেন এবং বামপন্থী রাজনীতি ও মানবতাবাদের প্রতি আকৃষ্ট ছিলেন।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতি তিনি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছিলেন।

- ‘সাত সাগরের মাঝি’ ফররুখ আহমদ রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
- ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় তাঁর মৃত্যু হয়।

- ফররুখ আহমদের সাহিত্যকর্ম:
• কাব্য:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনিরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- হাতেমতায়ী,
- হাবেদা মরুর কাহিনী।

• শিশুসাহিত্য:
- পাখির বাসা,
- হরফের ছড়া,
- ছড়ার আসর।

উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মহাকাব্য
  2. নাটক
  3. সনেট সংকলন সঠিক
  4. উপন্যাস

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল