'সবিতা' নিচের কোন শব্দের সমার্থক শব্দ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সূর্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: সূর্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'সবিতা' শব্দের সমার্থক শব্দ = 'সূর্য'।
'সূর্য' শব্দের অন্যান্য প্রতিশব্দ: রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী।
অন্যদিকে,
- 'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ: চাঁদ, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
- 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
- 'বাতাস' শব্দের সমার্থক শব্দ: বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫-সংস্করণ)
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন