• বায়োমেট্রিক্স ডিভাইসগুলো ব্যক্তির বিভিন্ন দৈহিক গঠনের মাপ স্ক্যান করে, ছবি তোলে বা অন্য কোন উপায়ে গ্রহণ করে। তাই এই ডিভাইসগুলো ইনপুট ডিভাইসের অন্তর্ভুক্ত।

বায়োমেট্রিক্স (Biometrics):
- মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে।
- একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বা গাঠনিক বৈশিষ্ট্য কখনোই একরকম হবে না।
- বৈশিষ্ট্যের ভিন্নতার বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই রকম। যথা-

১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
• আঙ্গুলের ছাপ শনাক্তকরণ
• হাতের রেখা শনাক্তকরণ
• আইরিশ শনাক্তকরণ
• মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ
• ডিএনএ পর্যবেক্ষণ (DNA test) ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
• কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ
• হাতে করা স্বাক্ষর যাচাইকরণ
• কণ্ঠস্বর যাচাইকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।