সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়-
সঠিক উত্তর
সঠিক উত্তর: সম্বোধন পদ
সঠিক উত্তর
সঠিক উত্তর: সম্বোধন পদ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়- সম্বোধন পদ।
----------------
• সম্বোধন পদ:
- সম্বোধন’ অর্থ — আহবান।
- যাকে সম্বোধন বা আহবান করে কিছু বলা হয়, তাকে সম্বোধন পদ বলে।
- সম্বোধন পদের পর অনেক বিস্ময়সূচক চিহ্ন দেওয়া হয়। এই ধরনের বিস্ময়সূচক চিহ্নকে সম্বোধন চিহ্ন বলা হয়ে থাকে। তবে আধুনিক নিয়মে সম্বোধন চিহ্ন স্থানে কমা (,) চিহ্নের প্রয়োগ বেশি।
- যেমন: ওহে মাঝি, আমাকে পার করো। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
- সাধু ও চলিত— উভয় রীতিতেই সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত পদ সাধারণত একই রূপে থাকে।
- যেমন: হে বন্ধু, ওরে ছেলে, মা, ভাই, ইত্যাদি। এদের রীতিভেদে সাধারণত রূপান্তর ঘটে না।
- তাই সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত পদ হিসেবে 'সম্বোধন পদ' গ্রহণযোগ্য।
অন্যদিকে,
• অব্যয় পদ:
- অব্যয় পদকে সাধারণভাবে অপরিবর্তনীয় বলা হলেও সাধু ও চলিত রীতিতে অনেক ক্ষেত্রে এর শব্দরূপ বা ব্যবহারগত পার্থক্য দেখা যায়।
- অর্থাৎ, অব্যয় শব্দের সাথে কোনাে বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, সেগুলাের একবচন বা বহুবচন হয় না এবং সেগুলাের স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না। কিন্তু রীতিভেদে এর রূপ পরিবর্তীত হতে পারে।
- যেমন: সহিত > সঙ্গে, হইতে > থেকে।
- তাই একে নিরঙ্কুশভাবে অভিন্নরূপে ব্যবহৃত বলা যায় না।
• সর্বনাম:
- সাধু ভাষায় সর্বনাম পদের পূর্ণরূপ গৃহীত হয়। যেমন: তাহার, ইহার, কাহাকে, ইহাকে ইত্যাদি।
- চলিত ভাষায় সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ গৃহীত হয়। যেমন: তার, এর, কাকে, একে ইত্যাদি।
• ক্রিয়া:
- চলিত ভাষায় ক্রিয়াপদগুলো সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। যেমন: খাচ্ছিলাম, করছিল ইত্যাদি।
- সাধুভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে ব্যবহৃত হয়। যেমন: খাইতেছিলাম, করিতেছিল ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন