সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাগীতিগুলোর রচনাকাল
সঠিক উত্তর
সঠিক উত্তর: দশম থেকে দ্বাদশ শতক
সঠিক উত্তর
সঠিক উত্তর: দশম থেকে দ্বাদশ শতক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ভাষাতাত্ত্বিক বিচারে চর্যাপদের রচনাকাল:
সুনীতিকুমার ঐতিহাসিক ভাষাতত্ত্বের আলোকে ভাষা বিচার করে চর্যার ভাষাকে বাংলা ভাষার আদি স্তর বলে গণ্য করেছেন। তাঁর মতে, চর্যাগীতিগুলোর রচনাকাল দশম থেকে দ্বাদশ শতক। প্রবোধচন্দ্র বাগচী এ মত সমর্থন করেন।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ চর্যাগীতি রচনাকালের অন্তসীমা দ্বাদশ শতক মেনে নিলে ও প্রারম্ভসীমা সম্পর্কে কিছুটা ভিন্ন মত পোষণ করেন। তাঁর মতে, চর্যাগীতিতে আনুমানিক সপ্তম শতকের ভাষা লিপিবদ্ধ আছে। পণ্ডিতদের মধ্যকার এ ধরনের মতপার্থক্যের ফলে কেবল পুথির লিপিকালের ভাষা বিচার করে গানগুলোর প্রকৃত রচনাকাল সম্পর্কে নিঃসংশয় হওয়া সম্ভব হয় নি।
উৎস: চর্যাগীতি পাঠ, ড. মাহাবুবুল হক।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন