'কাশবনের কন্যা’ উপন্যাসের পটভূমি কোন অঞ্চলের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বরিশাল অঞ্চলের জেলে সম্প্রদায়
সঠিক উত্তর
সঠিক উত্তর: বরিশাল অঞ্চলের জেলে সম্প্রদায়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা’ উপন্যাসটি- বরিশাল অঞ্চলের জেলে সম্প্রদায়ের গ্রামীণ জীবন ও তাদের বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে রচিত।
-------------------------------------
• কাশবনের কন্যা’:
- কাশবনের কন্যা’ উপন্যাসে বরিশাল এলাকার জেলে মানুষের সাধারণ গ্রামীণ জীবন তুলে ধরা হয়েছে।
- এখানে তাদের দৈনন্দিন কাজকর্ম, সুখ-দুঃখ, ভালোবাসা, ঝগড়া এবং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক দেখা যায়।
- কাশবন, নদী-নালা ও গ্রামের পরিবেশ গল্পকে আরও জীবন্ত করে তুলেছে।
- উপন্যাসে শামসুদ্দীন আবুল কালাম সহজ ভাষা ও বরিশালের মুখের ভাষা ব্যবহার করে গ্রামীণ জীবন ও মানুষের অনুভূতিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
- উপন্যাসের প্রধান চরিত্র জোবেদা একজন সাহসী ও প্রথাবিরোধী নারী, যিনি সমাজের পুরনো নিয়ম মানতে চান না।
- বন্ধ্যাত্বের কারণে সমাজ তাকে অবহেলা করলেও তিনি হাল না ছেড়ে নিজের জীবন নতুনভাবে গড়তে চান।
- শিকদারের সঙ্গে তার প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে গ্রামীণ মানুষের আবেগ, অভিমান ও ভালোবাসার সূক্ষ্ম প্রকাশ ঘটেছে।
----------------------------
• শামসুদ্দিন আবুল কালাম:
- শামসুদ্দিন আবুল কালাম ১৯২৬ সালে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দীন।
- ১৯৯৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।
- শামসুদ্দীন আবুল কালামের রচনাসমূহ হলো:
• তাঁর বিখ্যাত উপন্যাস:
- পুঁই ডালিমের কাব্য,
- কাশবনের কন্যা,
- ভাওয়াল গড়ের উপকথা,
- আলমনগরের উপকথা,
- কাঞ্চনমালা,
- জায়জঙ্গল,
- সমুদ্র বাসর,
- কাঞ্চনগ্রাম।
• তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
- অনেক দিনের আশা,
- ঢেউ,
- পথ জানা নাই,
- দুই হৃদয়ের তীর,
- শাহের বানু।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা- ড. সৌমিত্র শেখর;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন