আন্তর্জাতিক মাতৃভাষা পদক:- শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমে এই পদক দেওয়া হয়।- ২০২১ সাল থেকে প্রতি দুই বছর পরপর 'আন্তর্জাতিক মাতৃভাষা পদক' দিয়ে থাকে।
- আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক' এবং 'আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক' এ দুটি শ্রেণিতে এ পদক প্রদান করা হয়।
- ২০২৫ সালে জাতীয় পদকের জন্য মনোনীত হন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা।
- আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত হন ইংল্যান্ডের জোসেফ ডেভিড উইন্টার ও প্রতিষ্ঠান হিসেবে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।
উল্লেখ্য,
- মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় জাতীয় পদকের জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষাগবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা।
- আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত জোসেফ ডেভিড উইন্টার রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রেখেছেন।
- এ ছাড়া প্যারিসে বাংলাদেশ দূতাবাস মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ইউনেসকোর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
[LINK]