'গাঁয়ে মানে না, আপনি মোড়ল।' এখানে 'গাঁয়ে' কোন কারক?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কর্তৃকারক
সঠিক উত্তর
সঠিক উত্তর: কর্তৃকারক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
- ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক। যেমন খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কারা তোলে? মেয়েরা – কর্তৃকারক)।
কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
ক) প্রথমা শূন্য বা অ বিভক্তি: হামিদ বই পড়ে।
খ) দ্বিতীয়া বা কে বিভক্তি: বশিরকে যেতে হবে।
গ) তৃতীয়া বা দ্বারা বিভক্তি: ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
ঘ) ষষ্ঠী বার বিভক্তি: আমার যাওয়া হয়নি।
(ঙ) সপ্তমী বা এ বিভক্তি:
- গাঁয়ে মানে না, আপনি মোড়ল।
[ বাক্যে কে মানে না প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'গাঁয়ে'। সুতরাং 'গাঁয়ে' কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।]
- বাপে না জিজ্ঞাসে, মায়ে না সম্ভাষে।
- পাগলে কী না বলে, ছাগলে কী না খায়।
- বাঘে-মহিষে খানা একঘাটে খাবে না।
য়-বিভক্তি: ঘোড়ায় গাড়ি টানে।
তে-বিভক্তি:
- গরুতে দুধ দেয়।
- বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কীসে?
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন