মূল বিষয়বস্তুতে যান

‘সাহিত্যসভা’ শব্দের বিগ্রহবাক্য কোনটি?

সঠিক উত্তর

সাহিত্য বিষয়ক সভা

সঠিক উত্তর: সাহিত্য বিষয়ক সভা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘সাহিত্যসভা’ শব্দের বিগ্রহবাক্য- সাহিত্য বিষয়ক সভা।
- এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ।
--------
মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
- ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস গঠিত হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
- উদাহরণ:
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- জয় সূচক ধ্বনি = জয়ধ্বনি।
- সাহিত্য বিষয়ক সভা= সাহিত্যসভা,
- স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ।

- আরও উদাহরণ:
- অষ্টাদশ, স্বর্ণালংকার, দুধভাত, শিক্ষামন্ত্রী, চিকিৎসাশাস্ত্র, জয়পতাকা, বিজয়োৎসব, প্রীতি-উপহার, গণতন্ত্র, ঘিভাত, নাতজামাই, পলান্ন, স্বর্ণাক্ষর, পাষাণহৃদয়, জীবনবিমা, আয়কর, ঘরজামাই, চালকুমড়া ইত্যাদি।

উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ);
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সাহিত্য ও সভা
  2. সাহিত্যের নিমিত্তে সভা
  3. সাহিত্য বিষয়ক সভা সঠিক
  4. সাহিত্যের সভা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল