মূল বিষয়বস্তুতে যান

পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল?

সঠিক উত্তর

ভাগীরথী

সঠিক উত্তর: ভাগীরথী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পলাশীর যুদ্ধ:
- ১৭৫৬ সালে আলিবর্দি খানের মৃত্যু হলে তাঁর প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা নবাবের ক্ষমতা গ্রহণ করেন।
- নবাব সিংহাসনে বসার পরে ইংরেজদের একের পর এক ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অবাধ্যতা নবাবকে ক্ষুব্ধ করে তোলে যার প্রেক্ষিতে ১৭৫৬ সালের জুন মাসের শুরুতে নবাব কোলকাতা দখল করে নেন।
- ফলে নবাব ও ইংরেজদের মধ্যে নানা সমস্যার সৃষ্টি হলে তাদের মধ্যে যুদ্ধ সংঘঠিত হয়।
- ১৭৫৭ সালের ২৩শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে এই পলাশির যুদ্ধ সংঘটিত হয়।

- রবার্ট ক্লাইভ তাঁর অবস্থান সুদৃঢ় করে সন্ধি ভঙ্গের অজুহাতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- নবাবের পক্ষে দেশ প্রেমিক মীর মদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে প্রাণপণ যুদ্ধ করেন এবং এ যুদ্ধে মীর মদন নিহত হন।
- মীর জাফর ষড়যন্ত্রমূলকভাবে যুদ্ধ থামিয়ে দিলে মীর মদনের মৃত্যু ও মীর জাফরের অসহযোগিতা নবাবকে বিচলিত করে।
- নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছে , সেই সময় মীর জাফরের ইঙ্গিতে ইংরেজ সৈন্যরা তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে যার অনিবার্য পরিণতি নবাবের পরাজয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. গঙ্গা
  2. যমুনা
  3. পদ্মা
  4. ভাগীরথী সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল