মূল বিষয়বস্তুতে যান

মধ্যযুগে মুসলিম শাসনামলে সরকারি ভাষা ছিল -

সঠিক উত্তর

ফার্সি

সঠিক উত্তর: ফার্সি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মুসলিম শাসনামল:
- বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সমাজে নতুন উপাদান যুক্ত হয় ও বড় পরিবর্তনের সূচনা হয়।
- এতদিন পর্যন্ত বাংলার লোকজন ছিল বৌদ্ধ এবং হিন্দু।
- মুসলমানরা নিয়ে আসে একটি নতুন ধর্ম, ইসলাম যার সঙ্গে বৌদ্ধ বা হিন্দুদের মিলের চেয়ে গরমিলই ছিল বেশি।
- প্রথম বিজয়ীরা ছিল তুর্কি। তুর্কিরা প্রায় তিনশ বছর ধরে শাসকের মর্যাদা লাভ করে।
- ইলিয়াস শাহীরাও তুর্কিই ছিল, তার পরে হাবশী এবং হাবশীদের পরে সৈয়দ বংশের সুলতানরা শাসনক্ষমতা দখল করে এরপর বাংলায় চলে আফগান ও মুঘল শাসন।
- মুসলমান শাসন প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে শাসকদের সহযোগী লোকেরাও যেমন বিদ্বান, পেশাজীবী, স্থপতি, প্রকৌশলি, প্রশাসক এবং কারিগরও এদেশে আসে।
- মধ্য এশিয়ায় মোঙ্গলদের অত্যাচারে টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ের জন্যও অনেকে দিল্লি বা বাংলাদেশে আসে।
- অনেক আরব ধর্ম প্রচারের জন্যও আসেন।
- পারস্য থেকে আগত মুসলমানরা শিক্ষাদীক্ষায় উন্নত ছিল, তাঁদের ফার্সি ভাষাই মুসলমান আমলে সরকারি ভাষা রূপে গ্রহণ করা হয়।
- সুফিদের মধ্যে অনেকেই পারস্য থেকে আসেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আরবি
  2. উর্দু
  3. ফার্সি সঠিক
  4. ইংরেজি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল