মূল বিষয়বস্তুতে যান

বিভক্তিহীন নাম শব্দকে কী বলা হয়?

সঠিক উত্তর

নাম প্রকৃতি

সঠিক উত্তর: নাম প্রকৃতি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

→ বিভক্তিহীন নাম শব্দকে 'নাম প্রকৃতি' বলা হয়।

• নাম প্রকৃতি বা প্রাতিপদিক:
- বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়।
- প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম প্রকৃতিও বলা হয়।
যেমন:
- 'লাজ', 'বড়', 'ঘর' এ শব্দগুলোর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি।

অন্যদিকে,
• অনুবন্ধ / ইৎ:
- প্রত্যয়ের সঙ্গে বাড়তি কিছু বর্ণ থাকে যেগুলো ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয় না, এই বাড়তি অংশ যা লোপ পায়। তাকে ইৎ বা অনুবন্ধ বলে।
যেমন:
- গম্ + ক্ত = গত,
- কুশল + অণু = কৌশল।
- এখানে 'ক্ত' এবং 'অণ' প্রত্যয় দুটির অনুবন্ধ বা ইৎ হলো যথাক্রমে ক এবং ণ।

• অপশ্রুতি:
- প্রত্যয় যুক্ত হলে ধাতু বা শব্দের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে স্বরগত কিছু পরিবর্তন ঘটে।
- এই পরিবর্তনগুলোকে গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণ বলে।
- এই তিনটিকে একত্রে 'অপশ্রুতি' বলে।

• ক্রিয়া প্রকৃতি:
- ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি।
- ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
- কৃৎ-প্রত্যয় সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ।
যেমন:
- চল্ + অন = চলন,
- চল্ + অন্ত = চলন্ত।

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অনুবন্ধ
  2. ক্রিয়া প্রকৃতি
  3. অপশ্রুতি
  4. নাম প্রকৃতি সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল