মূল বিষয়বস্তুতে যান

তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?

সঠিক উত্তর

ইলেকট্রোপ্লেটিং

সঠিক উত্তর: ইলেকট্রোপ্লেটিং

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একটি কম সক্রিয় ধাতুর ওপর বেশি সক্রিয় বা অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে ইলেকট্রোপ্লেটিং (Electroplating) বা তড়িৎ প্রলেপন বলে। এটি সাধারণত ধাতুর ক্ষয় রোধ করতে বা সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হয়।

ইলেকট্রোপ্লেটিং:

- সাধারণত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং।
- এক্ষেত্রে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়।
- যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়।
- এরপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং করা হয়।

গ্যালভানাইজিং:
- যেকোনো ধাতুর উপর জিংকের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে।
- এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন নেই।
- কোনো ধাতুর উপর যেকোনোভাবে জিংকের প্রলেপ দিয়ে গ্যালভানাইজিং করা হয়।

ভলকানাইজিং:
- রাবারের তৈরি জিনিসপত্র শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে রাবারের সাথে সালফার মেশানোকে ভলকানাইজিং বলে।

ধাতু বিশোধন:
- অবিশুদ্ধ ধাতু থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করা।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি এবং Science Expert, Live Publications.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. গ্যালভানাইজিং
  2. ভলকানাইজিং
  3. ধাতু বিশোধন
  4. ইলেকট্রোপ্লেটিং সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল