ক্যাম্প ডেভিড চুক্তির ফলে মিসর ইসরায়েলের কাছ থেকে কোন ভূখণ্ডটি ফেরত পায়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সিনাই উপদ্বীপ
সঠিক উত্তর
সঠিক উত্তর: সিনাই উপদ্বীপ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ক্যাম্প ডেভিড চুক্তি (১৯৭৮):
- ক্যাম্প ডেভিড চুক্তি ১৯৭৮ সালে মিসর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক শান্তি চুক্তি।
- এই চুক্তির মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- এই চুক্তির ফলে মিসর ইসরায়েলের কাছ থেকে সিনাই উপদ্বীপ পুনরুদ্ধার করে।
- এই চুক্তির পটভূমি হিসেবে ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধ (ছয় দিনের যুদ্ধ) উল্লেখযোগ্য;
- যখন ইসরায়েল মিসরের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিনাই উপদ্বীপ দখল করে নেয়।
- পরবর্তীতে ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিডে মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন-এর মধ্যে আলোচনার মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়।
- চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে তাদের সৈন্য ও বসতি সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে এবং অঞ্চলটি মিসরের কাছে ফিরিয়ে দেবে।
- এর ধারাবাহিকতায় ১৯৭৯ সালে মিসর-ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- এবং ১৯৮২ সালের মধ্যে ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে পুরোপুরি সরে যায়।
- এর বিনিময়ে মিসর প্রথম আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
- তবে এই চুক্তির কারণে মিসর সাময়িকভাবে আরব লীগ ও OIC থেকে বহিষ্কৃত হয়।
- এই চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন