মেধাবী
Toggle menu

বাংলাদেশ কত সালে জাতিসংঘে যোগদান করে?

সঠিক উত্তর
১৯৭৪

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলাপিডিয়া থেকেঃ বাংলাদেশের জাতিসংঘে যোগদান স্বাধীনতার অব্যবহিত পরেই জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশ নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালায়। এ লক্ষ্যে বাংলাদেশ জাতিসংঘ সনদের আদর্শ ও নীতিমালার প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে। স্বাধীনতার পরে বাংলাদেশের যে সংবিধান গৃহীত হয় তাতে এমন অধ্যায়, অনুচ্ছেদ ও বাক্য রয়েছে যা সুস্পষ্টভাবে জাতিসংঘের সনদ ও ভাবধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ। বাংলাদেশের সংবিধানে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে: ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা, এই সকল নীতি হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি’ (অনুচ্ছেদ-২৫)। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার সম্পর্কিত এমন অধ্যায়, অনুচ্ছেদ ও বাক্য রয়েছে যা সুস্পষ্টভাবে জাতিসংঘের ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ। বাংলাদেশের সংবিধানে মানবাধিকারের বিষয়টি সার্বজনীন মানবাধিকারের ঘোষণার আলোকে প্রণীত হয়েছে, যা আইনের শাসন, মৌলিক অধিকার, অর্থনৈতিক ও সামাজিক সমতা, স্বাধীনতা এবং ন্যায়বিচারের নিশ্চয়তা দেয়।

১৯৭২ সালে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রির নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে তৎপরতা চালায়। কিন্তু জুলফিকার আলী ভুট্রোর সময়ে পাকিস্তান সরকারের প্ররোচনায় নিরাপত্তা পরিষদে চীনের ভেটো প্রয়োগের কারণে পর পর দু’বার বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়।

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে। যোগদানের এক সপ্তাহ পর ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

সারণি জাতিসংঘের বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্যপদ।

বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)১৯ মে ১৯৭২
বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন (আঙ্কটাড)২০ মে ১৯৭২
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)১৩ জুন ১৯৭২
পুনর্গঠন ও উন্নয়নের আন্তর্জাতিক ব্যাংক (আইবিআরডি)১৩ জুন ১৯৭২
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)১৩ জুন ১৯৭২
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)২২ জুন ১৯৭২
জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো)১৯ অক্টোবর ১৯৭২
জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)২১ ডিসেম্বর ১৯৭২
বিশ্ব ডাক ইউনিয়ন (ইউপিইউ)৭ ফেব্রুয়ারি ১৯৭৩
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)৬ এপ্রিল ১৯৭৩
এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসকাপ)১৭ এপ্রিল ১৯৭৩
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)২১ জুন ১৯৭৩
প্রকৃতি সংরক্ষণের লক্ষ্যে আন্তর্জাাতিক ইউনিয়ন (আইইউসিএন)১৯৭৩
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)২৪ আগস্ট ১৯৭৩
আন্তর্জাতিক ভ্রমন ইউনিয়ন (আইটিইউ)১৯৭৩
খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)১৩ নভেম্বর ১৯৭৩
শুল্ক ও বাণিজ্য বিষয়ক সাধারন চুক্তি (গ্যাট)২০ নভেম্বর ১৯৭৩
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ)১৯৭৩
বিশ্ববানিজ্য সংস্থা (ডব্লিউটিও)১৯৯৪

বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘে সদস্যপদ লাভ করলেও এর পূর্ব থেকেই জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থায় সদস্যপদ লাভ করতে শুরু করে। প্রকৃতপক্ষে বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর পর পরই বাংলাদেশ জাতিসংঘের বেশিরভাগ বিশেষায়িত অঙ্গ সংস্থার সদস্যপদ লাভ করে।

সকল অপশন

রেফারেন্স মাত্র

১৯৭২
১৯৭৩
১৯৭৪ সঠিক
১৯৭৫

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড