একটি চেয়ার ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি চেয়ারটি আরও ৭২০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে ১২% লাভ হতো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩৬০০ টাকা
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩৬০০ টাকা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রশ্ন: একটি চেয়ার ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি চেয়ারটি আরও ৭২০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে ১২% লাভ হতো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
সমাধান:
ধরি,
চেয়ারটির ক্রয়মূল্য = ১০০ টাকা।
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৮) টাকা = ৯২ টাকা
১২% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১২) টাকা = ১১২ টাকা
∴ বিক্রয়মূল্য বেশি = (১১২ - ৯২) টাকা = ২০ টাকা
এখন,
বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৭২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৭২০)/২০ টাকা
= ৩,৬০০ টাকা
∴ চেয়ারটির ক্রয়মূল্য = ৩,৬০০ টাকা
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন