মেধাবী
Toggle menu

নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়?

সঠিক উত্তর
Excel

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• Excel ওয়েব ব্রাউজার নয়। ওয়েব ব্রাউজার হল এমন একটি সফটওয়্যার যা ইন্টারনেটে ওয়েবসাইট ব্রাউজ করার জন্য ব্যবহৃত হয়। Edge, Firefox, এবং Chrome তিনটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার, যেগুলো ব্যবহারকারীরা ওয়েব পেজ খুলতে, সার্ফিং করতে এবং বিভিন্ন ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন চালাতে ব্যবহার করে। অন্যদিকে, Excel হল মাইক্রোসফটের একটি স্প্রেডশীট সফটওয়্যার, যা ডেটা বিশ্লেষণ, হিসাব-নিকাশ এবং রিপোর্ট তৈরির কাজে ব্যবহৃত হয়। Excel ইন্টারনেট ব্রাউজ করার জন্য তৈরি নয়, তাই এটি ওয়েব ব্রাউজার হিসেবে গণ্য হয় না। তাই, এখানে সঠিক উত্তর হলো ঘ) Excel.

• ওয়েব ব্রাউজার (Web Brwoser):
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটরে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়।
- যে সফটওয়‍্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
- পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য Web page বা WWW পরিদর্শন করাকে Web Brwosing বলে।
- Web Brwosing করে বিভিন্ন তথ্য ব্যবহারকারীর কম্পিউটারে নিয়ে আসা যায়।
- Web Brwosing করার জন্য বিভিন্ন ধরনের সফ্টওয়‍্যার রয়েছে।
- এই সকল ওয়েব ব্রাউজার সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত ওয়েব সার্ভার কম্পিউটারগুলোতে যে সকল ওয়েব পেইজ (Web page) সংরক্ষিত রয়েছে তা প্রদর্শনের ব্যবস্থা করে।
- ১৯৯০ সালে টিম বার্নাস লি WorldWide Web নামে সর্বপ্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেন।
উল্লেখ্য যে, World Wide Web ই বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার হিসেবে পরিচিত।
- বর্তমান সময়ে জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো-
• ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) অথবা মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox), সাফারি (Safari), ওপেরা (Opera), Chrome, Firefox, Internet Explorer, গুগল ক্রোম (Google chrome) ইত্যাদি।

• সার্চ ইঞ্জিন (Search Engine):
- সার্চ ইঞ্জিন একটি সফটওয়‍্যার টুল যা ওয়াল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে।
যেমন- Google (গুগল), Yahoo, Bing, MSN ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

Edge
Firefox
Chrome
Excel সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড