কোন দ্বিরুক্ত শব্দটি বাহুল্য বোঝাতে ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: হাঁড়ি হাঁড়ি সন্দেশ
সঠিক উত্তর
সঠিক উত্তর: হাঁড়ি হাঁড়ি সন্দেশ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাহুল্য বোঝাতে ব্যবহৃত হয়েছে- হাঁড়ি হাঁড়ি সন্দেশ- এই শব্দটি।
------
• শব্দের দ্বিরুক্তি:
- একই শব্দ দুবার ব্যবহার করার পর শব্দ দুটো অবিকৃত থেকে গেলে তাকে শব্দের দ্বিরুক্তি বলে।
- যেমন- ঘনঘন, লাল লাল, বড় বড়, বস্তা বস্তা, শীত শীত ইত্যাদি।
- শব্দের দ্বিরুক্তির কিছু উদাহরণ:
• বাহুল্য বোঝাতে:
- বস্তা বস্তা চাল, ঝুড়ি ঝুড়ি আম, হাঁড়ি হাঁড়ি সন্দেশ ইত্যাদি।
• অল্পতা বোঝাতে:
- জ্বরজ্বর ভাব, শীতশীত বোধ, হাসি হাসি মুখ, কবি কবি ভাব।
• তাড়াতাড়ি বোঝাতে:
- সকাল সকাল আসবে, হাতে হাতে ফল পাওয়া।
• ধারাবাহিকতা বোঝাতে:
- দিন দিন ভালো হওয়া, বছর বছর পাস করা, মাস মাস মাইনে দেয়া।
• বহুবচন অর্থে:
- লাল লাল ফুল, ছোট ছোট ঘর, নতুন নতুন নাম।
• গুণ বোঝাতে:
- গরম গরম ভাত, মিষ্টি মিষ্টি কথা।
• সমার্থক শব্দ যোগে:
- মাথা-মুণ্ডু, খোঁজ-খবর, ভাবনা-চিন্তা, ধন-দৌলত ইত্যাদি।
• বিপরীত অর্থবোধক দুটো শব্দযোগেও দ্বিরুক্ত শব্দ হয়।
- যেমন- দেনা-পাওনা, লেন-দেন, রাজা-প্রজা, আসা-যাওয়া ইত্যাদি।
উৎস: বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন