মুক্তিযুদ্ধের সময় নৌপথ ও সমুদ্র এলাকা কোন সেক্টরের অধীনে ছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১০ নম্বর সেক্টর
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১০ নম্বর সেক্টর
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
মুক্তিযুদ্ধে ১০নং সেক্টর:
- মুক্তিযুদ্ধকালে যুদ্ধাঞ্চলকে যে ১১ টি সেক্টরে ভাগ করা হয়।
- এর মধ্যে ১০নং সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডো।
- সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্র বন্দরসহ বাংলাদেশের সমগ্র জলপথ নিয়ে এ সেক্টর গঠিত হয়।
- ১০নং সেক্টরের কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
- সেক্টরটি বাংলাদেশ ফোর্সেস সদর দপ্তর কর্তৃক বিশেষভাবে প্রণীত রণকৌশল বাস্তবায়ন করত প্রধান সেনাপতি নিজেই এ সেক্টরের সমন্বয়ের দায়িত্ব পালন করতেন।
- এ সেক্টরের অধীনে বিশেষ নৌ-কমান্ডো এবং প্রধান সেনাপতির বিশেষ দল গঠন করা হয়।
- বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এ গেরিলা দল প্রয়োজন অনুযায়ী সেক্টরগুলোর নেতৃত্বে বিভিন্ন অঞ্চলে যুদ্ধে অংশগ্রহণ করত এ সেক্টরের কোনো নির্দিষ্ট সীমা রেখা ছিল না।
- দেশের নদীনালা, খালবিল ও সমুদ্র উপকূল ছিল এদের অপারেশন এলাকা এ সেক্টরে ছিল বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নাবিক ও ফ্রগম্যান।
- জুন মাসে বিভিন্ন যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে এদের সংগ্রহ করে ভারতীয় নৌবাহিনীর তত্ত্বাবধানে মুর্শিদাবাদের পলাশির প্রান্তরে ভাগীরথী নদীতে এসকল যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
- ভারতীয় নৌবাহিনীর নৌ-বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কমান্ডার মার্টিস ও লেফটেন্যান্ট দাসের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ। করে মাত্র ২ মাসের মধ্যে এ এসকল তরুণ গ্রাম্য ছেলেরা দক্ষ ফ্রগম্যান হয়ে বেরিয়ে আসেন।
- এ সেক্টরের কোনো নির্দিষ্ট অধিনায়ক ছিল না। নৌ-কমান্ডোরা পরিকল্পনা মাফিক বাংলাদেশের অভ্যন্তরে অপারেশন চালাতেন অবশ্য স্থানীয় সেক্টর অধিনায়কদের সাহায্য ও সহযোগিতায় এসব অপারেশন চালানো সম্ভব হতো।
উৎস: সংগ্রামের নোট বুক ও বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন