স্পেনের গৃহযুদ্ধে জয়ী হয়ে কে দেশটিতে দীর্ঘস্থায়ী একনায়কতন্ত্র বা স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিলেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফ্রান্সিসকো ফ্রাঙ্কো
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফ্রান্সিসকো ফ্রাঙ্কো
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
স্পেনের গৃহযুদ্ধ:
- স্পেনের গৃহযুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংঘর্ষ।
- এটি মূলত স্পেনের রাজনৈতিক মতাদর্শগত দ্বন্দ্বের ফল, যেখানে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রিপাবলিকান শক্তির মধ্যে সংঘর্ষ শুরু হয়।
- সময়কাল: ১৯৩৬ – ১৯৩৯ খ্রি.।
• স্পেনীয় সমাজ মূলত দুটি চরম রাজনৈতিক মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল:
- বামপন্থী (রিপাবলিকান): এতে ছিলেন সমাজতান্ত্রিক, কমিউনিস্ট, নৈরাজ্যবাদী এবং উদারপন্থী গণতান্ত্রিকরা। তারা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ভূমি সংস্কার ও আধুনিক সমাজ চেয়েছিলেন।
- ডানপন্থী (জাতীয়তাবাদী): এতে ছিলেন সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, ধনী ভূস্বামী, রাজতন্ত্রী এবং ক্যাথলিক চার্চ। তারা ঐতিহ্যগত ব্যবস্থা টিকিয়ে রাখতে চেয়েছিলেন এবং সাম্যবাদের উত্থান নিয়ে শঙ্কিত ছিলেন।
• ১৯৩৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে বামপন্থীদের জোট 'পপুলার ফ্রন্ট' জয়লাভ করে সরকার গঠন করে। এই জয় ডানপন্থী ও রক্ষণশীলদের মধ্যে তীব্র ক্ষোভ ও ভয়ের জন্ম দেয়। এর পরপরই দেশজুড়ে ধর্মঘট, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং অস্থিরতা ছড়িয়ে পড়ে।
- ১৯৩৬ সালের জুলাই মাসে ডানপন্থী সামরিক কর্মকর্তারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি সমন্বিত অভ্যুত্থান ঘটায়। পুরো দেশ সামরিক বাহিনী ও সরকারের সমর্থকদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে যায় এবং এটি একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়।
• উল্লেখ্য, জার্মানির অ্যাডলফ হিটলার ও ইতালির বেনিতো মুসোলিনি এই দুই ফ্যাসিবাদী নেতা জেনারেল ফ্রাঙ্কোকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করেন। ১৯৩৭ সালে হিটলারের বিমানবাহিনী স্পেনের 'গুয়ের্নিকা' (Guernica) শহরে নির্বিচারে বোমা ফেলে হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করে। চিত্রশিল্পী পাবলো পিকাসো তাঁর বিখ্যাত 'গুয়ের্নিকা' পেইন্টিংয়ে এই নৃশংসতা তুলে ধরেন।
- অন্যদিকে, রিপাবলিকানদের সমর্থন দেয় সোভিয়েত ইউনিয়ন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক স্বেচ্ছাসেবী যোদ্ধা রিপাবলিকানদের পক্ষে যুদ্ধ করতে স্পেনে আসেন।
• যুদ্ধের ফলাফল: তিন বছরব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৩৯ সালে জাতীয়তাবাদীরা বিজয় লাভ করে এবং জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো স্পেনের শাসক হন। স্পেনে একটি স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়। ফ্রাঙ্কো প্রায় ১৯৭৫ সাল পর্যন্ত স্পেন শাসন করেন।
উল্লেখ্য,
- এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের "মহড়া" বলা হয়, কারণ এখানে প্রথম আধুনিক যুদ্ধকৌশল ও বোমাবর্ষণের পরীক্ষা হয়েছিল।
উৎস: i) History.com
ii) Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন