'যে নারীর হাসি পবিত্র' এর এক কথায় প্রকাশ কী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: শুচিস্মিতা
সঠিক উত্তর
সঠিক উত্তর: শুচিস্মিতা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- 'যে নারীর হাসি পবিত্র' এক কথায় প্রকাশ- শুচিস্মিতা।
অন্যদিকে,
- ‘যে নারী প্রিয় বাক্য বলে’ এক কথায় প্রকাশ - প্রিয়ংবদা।
- 'যে নারীর হিংসা নেই' এর এক কথায় প্রকাশ - অনসূয়া।
- 'যে নারীর হাসি সুন্দর' এক কথায় প্রকাশ - সুহাসিনী।
• নারী বিষয়ক আরও কিছু এক কথায় প্রকাশ নিম্নরূপ:
- 'যে নারী বীর সন্তান প্রসব করে' এক কথায় প্রকাশ- বীরপ্রসূ।
- 'যে নারীর স্বামী বর্তমান' এক কথায় প্রকাশ - সধবা।
- ‘যে নারীর স্বামীও নেই সন্তানও নেই’ এক কথায় প্রকাশ - অবীরা।
- ‘যে নারীর স্বামী বিদেশে থাকে’ এক কথায় প্রকাশ - প্রোষিতভর্তৃকা।
- ‘যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে’ এক কথায় প্রকাশ - ভিখারিনী।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন